1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ অনুপ চেটিয়া

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

anup

মো: জোবায়ের হোসেন: ভারতের আসাম রাজ্যের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অনুপ চেটিয়া বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বাংলাদেশে প্রায় ১৭ বছর কারাগারে কাটানোর পর গত মাসে অনুপ চেটিয়াকে নয়াদিল্লির কাছে হস্তান্তর করে ঢাকা। খবর টাইমস অব ইন্ডিয়ার।
অনুপ চেটিয়া বলেছেন, বাংলাদেশে কারাগারে থাকার সময় সহযোগিতার জন্য তিনি আওয়ামী লীগের নেতৃত্বাধীন বাংলাদেশের বর্তমান সরকার, বিএনপির নেতৃত্বাধীন বিগত সরকার, বাংলাদেশের মানবাধিকার সংগঠনগুলো এবং গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞ। বাংলাদেশের কারা কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানিয়েছেন অনুপ চেটিয়া। বলেছেন, কারাগারে থাকার সময়ও তিনি সব সময় বাড়ির মতো পরিবেশ অনুভব করেছেন।
৬৪ বছর বয়সী অনুপ চেটিয়া গতকাল বৃহস্পতিবার আসামের গুয়াহাটি কেন্দ্রীয় কারাগার থেকে থেকে জামিনে মুক্তি পান। তাঁর বিরুদ্ধে চারটি মামলার মধ্যে সর্বশেষটিতে গত বুধবার তাঁকে জামিন দেন আদালত। গতকাল মুক্তি পেয়ে কারাগার থেকে বেরিয়ে দ্রæত অজ্ঞাত স্থানে চলেন যান চেটিয়া।
অনুপ চেটিয়া ১৯৯৭ সাল থেকে বাংলাদেশের কারাগারে বন্দী ছিলেন। গত মাসে তাঁকে এবং তাঁর দুই সহযোগী লক্ষèী প্রসাদ গোস্বামী ও বাবুল শর্মাকে ভারতের কাছে হস্তান্তর করা হয়।
১৯৯৭ সালের ২১ ডিসেম্বর ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) অন্যতম শীর্ষ নেতা অনুপ চেটিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাঁর বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশে অবস্থান এবং অবৈধভাবে বিদেশি মুদ্রা ও একটি স্যাটেলাইট ফোন রাখার অভিযোগে তিনটি মামলা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |