1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

অপর্যাপ্ত ঘুম ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫
  • ২১৩ বার পড়া হয়েছে

ঘুম

ডা: মুনিরা রাফাত চৌধুরী: অপর্যাপ্ত ঘুম শরীরের দীর্ঘস্থায়ী ক্ষতি করে এবং ডায়াবেটিসের মতো রোগের ঝুঁকি বাড়ায় বলে জানিয়েছেন গবেষকরা। তারা বলছেন, ঘুম কম হলে দেহে ইনসুলিনের কার্যকারিতা নষ্ট হয়। রক্তে সুগার নিয়ন্ত্রণের ক্ষমতাও দুর্বল হয়ে যায়। ফলে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে।
যুক্তরাষ্ট্রের কলোরাডো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গবেষক কেনেথ রাইট বলেন, আমরা দেখেছি, যখন মানুষ খুব কম ঘুমায় তখন দেখা যায়; যখন তারা জেগে আছে তখন তাদের দেহঘড়ি বলছে, এখন তাদের ঘুমিয়ে থাকা উচিত। এর ফলে যখন তারা সকালে কিছু খায় তখন তাদের শরীর রক্তে সুগারের মাত্রা ঠিকমত নিয়ন্ত্রণ করতে পারে না। অল্প সংখ্যক সুস্বাস্থ্যের অধিকারী নারী ও পুরুষ এ গবেষণায় অংশ নিয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি।
গবেষকরা অর্ধেক অংশগ্রহণকারীকে তাদের দৈনিক কাজের পাশাপাশি রাতে পাঁচ ঘণ্টা ঘুমাতে বলেন। পরবর্তী পাঁচদিন তারা দৈনিক কাজের পাশাপাশি রাতে নয় ঘণ্টা ঘুমায়। বাকি অর্ধেক অংশগ্রহণকারী প্রথম পাঁচ দিন নয় ঘণ্টা এবং দ্বিতীয় পাঁচ দিন পাঁচ ঘণ্টা করে ঘুমায়। পরবর্তীতে তাদের রক্ত পরীক্ষা করে দেখা যায়, যারা রাতে পাঁচ ঘণ্টা ঘুমিয়েছে তাদের শরীরে ইনসুলিনের প্রতি সংবেদনশীলতা কমে গেছে। যেটা পরবর্তীতে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বাড়িয়েছে। কিন্তু তারা যখন আবার রাতে নয় ঘণ্টা ঘুমানো শুরু করে তখন শরীরে ইনসুলিনের প্রতি সংবেদনশীলতা স্বাভাবিক হয়ে যায়। গবেষকরা বলছেন, অপর্যাপ্ত ঘুম বিপাক ক্রিয়ায় ব্যাঘাত ঘটায়। কারেন্ট বায়োলজি জার্নালে গবেষণা প্রতিবেদনটি প্রকাশ পেয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |