1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

মোনালিসার ছবিতে লুকানো অন্য নারীর মুখ নিয়ে বিভ্রান্তি

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৩ জানুয়ারী, ২০১৬
  • ১৪৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: বিশ্বখ্যাত চিত্রশিল্পী লেওনার্দো দা ভিঞ্চির চিত্র মোনালিসার নিচে লুকানো আরেক নারীর প্রতিকৃতি রয়েছে বলে দাবি করেছেন ফরাসি বিজ্ঞানী প্যাসক্যাল কত। এই কাজে তিনি ১০ বছর ব্যয় করেছেন। তবে অন্য গবেষকরা এ বিষয়টি মানতে অস্বীকার করছেন। তাদের দাবি, মোনালিসার চিত্রকর্মের ভেতরে রয়েছে শুধুই মোনালিসা। পৃথক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে গার্ডিয়ান ও বিবিসি।

মোনালিসার ছবিতে রয়েছে আরেক নারী, এমন দাবি করেছেন ফরাসি বিজ্ঞানী প্যাসক্যাল কত। তিনি বলেছেন, যে মোহনীয় হাসির জন্য মোনালিসা চিত্রকর্মটি বিখ্যাত, লুকানো প্রতিকৃতিতে ওই হাসির কোনো রেশ নেই। বিজ্ঞানী প্যাসক্যাল কত জানান, আলোর প্রতিফলক প্রযুক্তি ব্যবহার করে ১০ বছর ধরে তিনি মোনালিসা চিত্রকর্মটি নিয়ে গবেষণা করছেন। প্যারিসের লুমিয়ার প্রযুক্তির সহপ্রতিষ্ঠাতা প্যাসক্যালকে ২০০৪ সালে মোনালিসার চিত্রকর্ম নিয়ে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ দেয় লুভর জাদুঘর কর্তৃপক্ষ। প্যাসক্যাল লেয়ার অ্যামপ্লিফিকেশন প্রযুক্তির প্রচলন করেছেন এবং ওই প্রযুক্তি দিয়েই মোনালিসা চিত্রকর্মটি পরীক্ষা করেছেন। তিনি বলেন, এই প্রযুক্তিতে চিত্রকর্মটির ওপর আলোর প্রতিফলক দেওয়া হয়। পরে ওই আলোর প্রতিফলকের বিশ্লেষণ করে চিত্রকর্ম এবং এর নিচে কী আছে তা বের করা হয়। মোনালিসার ছবিটি যে জাদুঘরে রয়েছে সেই লুভর জাদুঘর কর্তৃপক্ষ অবশ্য ওই দাবি নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |