1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

ফেসবুক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে তারানা হালিম সিঙ্গাপুর যাচ্ছেন

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৩ জানুয়ারী, ২০১৬
  • ১৫১ বার পড়া হয়েছে

সালাউদ্দিন আহমেদ রাজন: ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বাংলাদেশে একটি এডমিন প্যানেলের জন্য সামাজিক নেটওয়ার্ক সাইটের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরে তার প্রচেষ্টার অংশ হিসেবে সিঙ্গাপুরে ফেসবুক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন। সফরকালে তিনি মাইক্রোসফ্ট এবং কয়েকটি টেলিযোগাযোগ কোম্পানিও পরিদর্শন করবেন বলে জানা গেছে।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সূত্রে জানা গেছে, প্রতিমন্ত্রী দু’সপ্তাহের সফরে আগামী ১০ জানুয়ারি সিঙ্গাপুর ও মালয়েশিয়া যাবেন। ফেসবুকের সঙ্গে চুক্তি স্বাক্ষরের অংশ হিসেবে তিনি দু’দেশের টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন। এ সময় তিনি টেলিটককে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে একটি হাইপারফরম্যান্স বিজনেস মডেল চালু করতে তাদের কাছে পরামর্শ চাইবেন। মালয়েশিয়ায় প্রভাবশালী মোবাইল অপারেটরদের মধ্যে টেলিটক মালয়েশিয়া একটি।

তারানা হালিম ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত হবার পর সামাজিক নেটওয়ার্কিং সাইটে নারী সংক্রান্ত অপরাধ, ভুয়া আইডি, হুমকি এবং অন্যান্য অপব্যবহার বন্ধের উপায় খুঁজে বের করতে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন। তারানা হালিম গত ৩০ নভেম্বর নেটওয়ার্কের অপব্যবহার করে কয়েকজন নারীকে কিভাবে আত্মহত্যায় উদ্বুদ্ধ করেছে, দৃষ্টান্ত হিসেবে তার উল্লেখ করে পত্র লিখেন। এতে তিনি বলেন, বাংলাদেশের মহিলাদের বিশেষ করে তরুণীদের ছবি আপত্তিজনক আপলোড করা হচ্ছে। পরবর্তীতে গত ৬ ডিসেম্বর ফেসবুক দক্ষিণ এশীয় পাবলিক পলিসি ম্যানেজার দীপালী লিবারহেন এবং দক্ষিণ এশিয়ায় আইন প্রয়োগ বিশেষজ্ঞ বিক্রম লঙ্গে ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তারানা হালিম, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং নিরাপত্তা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এর আগে গত ২২ নভেম্বর বাংলাদেশ সরকার নিরাপত্তাজনিত কারণে ফেসবুক এবং কয়েকটি সামাজিক নেটওয়ার্কের উপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করে। পরে ১০ ডিসেম্বর নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |