1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

বিসিটিআই এর প্রামাণ্যচিত্র নির্মাণ প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০১৬
  • ১৫৩ বার পড়া হয়েছে

7 4

ইশতিয়াক আহমেদ: আজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় পরিচালিত বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) এর প্রথম ব্যাচের প্রামাণ্যচিত্র নির্মাণ প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ করা হয়েছে। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য সচিব মরতুজা আহমদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) এর প্রধান নির্বাহী ড. মো: জাহাঙ্গীর হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে তথ্য সচিব মরতুজা আহমদ বর্তমান সময়ে প্রামাণ্যচিত্রের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন প্রামাণ্যচিত্রের মাধ্যমে সীমাবদ্ধতার উর্দ্ধে উঠে মানবতার জন্য কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে। তিনি প্রশিক্ষণগ্রহণকারীদের প্রশিক্ষণলদ্ধ জ্ঞান কাজে লাগিয়ে সুন্দর সুন্দর প্রামাণ্যচিত্র তৈরির আহবান জানান।

বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) এর প্রধান নির্বাহী ড. মো: জাহাঙ্গীর হোসেন তার বক্তব্যে বিসিটিআই এর নানা কর্মকান্ড তুলে ধরার পাশাপাশি ভবিষ্যতে প্রামাণ্যচিত্র নির্মাণ প্রশিক্ষণ কোর্সটি আরও ব্যাপক আকারে আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চলচ্চিত্র পরিচালক সাইফুল ওয়াদুদ হেলাল বিশ্ব পটভূমিতে বাংলাদেশে প্রামাণ্যচিত্র নির্মাণ এর প্রয়োজনীয়তা তুলে ধরে এই খাতে সরকারের আরও সহযোগিতা বৃদ্ধি করার অনুরোধ জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) এর প্রথম ব্যাচের প্রামাণ্যচিত্র নির্মাণ প্রশিক্ষণ কোর্সের ২০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয় এবং প্রশিক্ষণার্থীদের নির্মিত প্রথম প্রামাণ্যচিত্র “ প্রামাণ্যযাত্রা ” প্রদর্শন হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |