1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

মাদক সম্রাট গুজম্যানকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১০ জানুয়ারী, ২০১৬
  • ১২৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: মেক্সিকোর শীর্ষ মাদক চোরাকারবারি জোয়াকুইন এল চ্যাপো গুজম্যানকে যুক্তরাষ্ট্রের কাছে প্রত্যর্পনের ব্যাপারে প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে দেশটি। কারাগার থেকে পালানোর ছয়মাসের মাথায় শুক্রবার আবার গ্রেফতার করা হয় সিনাওলার এই মাদক সম্রাটকে। সূত্র: বিবিসির।

গুজম্যানকে এর আগেও যুক্তরাষ্ট্র তাদের হাতে তুলে দেয়ার জন্যে মেক্সিকোকে অনুরোধ করেছিলো। কিন্তু তখন সেই অনুরোধ ফিরিয়ে দিয়েছিলো দেশটি। এবার আর তাকে নিজ ভূখণ্ডে আটক রাখা নিরাপদ মনে করছে না মেক্সিকো। ছয় মাস আগে গুজম্যান কঠোর নিরাপত্তাবেষ্টিত কারাগার থেকে পালিয়ে গেলে দেশটির কর্তৃপক্ষকে চরম বিব্রতকর অবস্থায় পড়তে হয়। উচ্চ ক্ষমতা সম্পন্ন নিরাপত্তা ব্যবস্থা থাকার পরও সেই জেলের ভেতরে একটি টানেল খুঁড়ে পালিয়ে যায় গুজম্যান।

শুক্রবার ভোরে মেক্সিকোর উত্তর পশ্চিমাঞ্চলের সিনাওলা প্রদেশের লস মোচিস শহরে নৌ-সেনারা অভিযান চালায়। অভিযানের সময় সেখানে আইন-শৃঙ্খলাবাহিনীর সঙ্গে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। অভিযানে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যসহ অন্তত ৫ জন নিহত হয়েছে। পরে গুজম্যানকে আটক করে পুলিশ।

মেক্সিকোর কুখ্যাত এই মাদকসম্রাটকে ১৯৯৩ সালে প্রথম গ্রেফতার করা হয়। পরে দেশটির পশ্চিমাঞ্চলের একটি কারাগার থেকে ২০০১ সালে পালিয়ে যান তিনি। এছাড়া গত বছরের জুলাইয়ে ১৫ বছরের মধ্যে দ্বিতীয়বার কারাগার থেকে পলায়ন করেন গুজম্যান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |