1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

পদত্যাগ করেননি বিমানের এমডি কাইল

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০১৬
  • ১৩৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি কাইল হেইড পদত্যাগ করেননি। শারীরিক অসুস্থতাজনিত কারণ দেখিয়ে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেছেন তিনি। কাইলের পদত্যাগের খবরটি সত্য নয়। বিমানের পরিচালক প্রকৌশল উইং কমান্ডার (অবঃ) আসাদুজ্জামান আজ সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। আসাদুজ্জামান বলেন, কাইল হেইড বর্তমানে বাহরাইনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার মহাব্যাবস্থাপক খাঁন মোশাররফ হোসেন জানিয়েছেন, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাইল হেইড মূলত স্বাস্থ্যগত কারণ দেখিয়ে ১০ জানুয়ারি বিমান পরিচালনা পর্ষদ সমীপে তার দায়িত্ব পালনে অপারগতার কথা জানিয়েছিলেন।

উল্লেখ্য, কাইল হেইড ২০১৫ সালের ৫ জানুয়ারি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বিমানে যোগদানের পর থেকেই ক্যান্সারে আক্রান্ত ও শারীরিক অসুস্থতাজনিত কারণে কাইলের দায়িত্ব পালনে বিশেষ অসুবিধা হচ্ছিল।  ২০১৬ সালের ৪ জানুয়ারি বিমানে তার ১ বছর পূর্তির প্রাক্কালে বিমান পরিচালনা পর্ষদ তার চাকরির মেয়াদ আরও ১ বছর বৃদ্ধির সুপারিশ করে। কিন্তু শারীরিক ‘অসুস্থতাজনিত কারণ’ উল্লেখ করে কাইল পরিচালনা পর্ষদ-এর প্রস্তাব গ্রহণে অপারগতা প্রকাশ করেন।

পরিচালক প্রকৌশল উইং কম্যান্ডার (অবঃ) আসাদুজ্জামান বর্তমানে বিমানের ভারপ্রাপ্ত এমডি ও সিইও’র দায়িত্ব পালন করছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |