1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

ব্যক্তিগত অপরাধের দায় নেবে না ডিএমপি

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০১৬
  • ১২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কোন পুলিশ সদস্য অপরাধ করলে জিরো টলারেন্স দেখাতে চায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।কোন পুলিশ সদস্যের ব্যক্তিগত অপরাধের দায় নেবে না ডিএমপি। এর দায় ব্যক্তিকেই নিতে হবে। অপরাধের শাস্তি পেতে হবে। পাশাপাশি পুলিশ সদস্যদের জনবান্ধব হওয়ার নির্দেশ দিয়েছে ডিএমপি সদর দফতর।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ডিএমপি সদর দফতরে আয়োজিত মাসিক ক্রাইম কনফারেন্স অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ডিএমপির প্রত্যেকটি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এসব নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। একাধিক সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এবারের ক্রাইম কনফারেন্সে ডিসেম্বর মাসের শ্রেষ্ঠ ডিসি হিসেবে পুরস্কৃত হয়েছেন তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার। শ্রেষ্ঠ সহকারী কমিশনার (এসি) একই বিভাগের সত্যকী কবিরাজ ঝুলন।

এছাড়া ওয়ারি বিভাগের গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মিজানুর রহমান শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। ক্রাইম কনফারেন্সে ডিএমপির প্রত্যেকটি বিভাগের ডিসি, এডিসি, এসি, থানার ওসি ও ইন্সপেক্টররা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |