1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

সাবেক ব্রিটিশ হাই কমিশনারের ওপর হামলার মামলায় যুক্তি উপস্থাপন শুরু

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০১৬
  • ১৪২ বার পড়া হয়েছে

আদালত প্রতিবেদক: প্রায় এক যুগ আগে ব্রিটিশ হাই কমিশনার আনোয়র চৌধুরীর উপর গ্রেনেড হামলার মামলায় মৃত্যুদন্ড পাওয়া হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানসহ আসামী পক্ষের যুক্তি উপস্থাপন বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে শুরু হয়েছে।

আলোচিত এ মামলায় নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের ওপর বৃহস্পতিবার চতুর্থ দিনের মতো শুনানি শেষে আগামী বুধবার পরবর্তী দিন ঠিক করে দেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের হাইকোর্ট এর ডিভিশন বেঞ্চ।

এদিন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি দেলোয়ার হোসেন ওরফে রিপনের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এ কে এম ফয়েজ যুক্তি উপস্থাপন শুরু করেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যার্টনি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির ও সহকারী অ্যার্টনি জেনারেল মো. শহীদুল ইসলাম খান। আসামিপক্ষে ছিলেন আইনজীবী এ কে এম ফয়েজ, মোহাম্মদ আলী ও রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাসনা বেগম।

মামলার বিবরণ থেকে জানা যায়, হযরত শাহজালালের মাজার প্রাঙ্গণে ২০০৪ সালের ২১ মে ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী গ্রেনেড হামলার মুখে পড়েন।ঘটনাস্থলে পুলিশের সহকারী উপপরিদর্শক কামাল উদ্দিন নিহত হন। পুলিশ কনস্টেবেল রুবেল আহমেদ ও হাবিল মিয়া নামের এক ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার পর মারা যায়, আনোয়ার চৌধুরী ও সিলেটের জেলা প্রশাসকসহ ৪০/৪৫ জন আহত হন। ওই দিন সিলেট কোতোয়ালী থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা করে পুলিশ।

এই মামলার তদন্ত করে ২০০৭ সালের ৭ জুন মুফতি আব্দুল হান্নান ওরফে আবুল কালাম, হান্নানের ভাই মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান ওরফে মফিজ ওরফে অভি, শরীফ শাহেদুল আলম ওরফে বিপুল ও দেলোয়ার হোসেন ওরফে রিপনসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। যথাযথ ঠিকানা না থাকায় তদন্তে আসা মুফতি মঈন উদ্দিন ওরফে আবু জান্দাল ওরফে মাসুম বিল্লাহ ওরফে খাজার নাম বাদ পড়ে।৩১ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

২০০৮ সালের ১১ মার্চ মুফতি মঈন উদ্দিন ওরফে আবু জান্দালের নাম যুক্ত করে সম্পূরক অভিযোগপত্র দেয় পুলিশ। ওই বছর নভেম্বরে অভিযোগ গঠন করা হয়। এই মামলায় ৫৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে ২০০৮ সালের ২৩ ডিসেম্বর সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সামীম মো. আফজাল তিন আসামিকে মৃত্যুদণ্ড ও দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামি হলেন- মুফতি হান্নান, শরীফ শাহেদুল আলম ওরফে বিপুল ও দেলোয়ার হোসেন ওরফে রিপন। যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত দুই আসামিরা হলেন-হান্নানের ভাই মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান ওরফে মফিজ ওরফে অভি এবং মুফতি মঈন উদ্দিন ওরফে আবু জান্দাল। পাঁচ আসামিই কারাগারে রয়েছে বলে রাষ্ট্রপক্ষ জানিয়েছে।

নিম্ন আদালতের রায়ের পর শুনানির জন্য ২০০৮ সালে আসামিদের ডেথরেফারেন্স (মুত্যুদণ্ড অনুমোদন) হাইকোর্টে আসে। নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে ২০০৯ সালে আসামিরা জেল আপিল ও পরে আপিল করেন। এরই ধারাবাহিকতায় চলতি বছরের ৬ জানুয়ারি হাইকোর্টে শুনানি শুরু হয়। ৬, ৭ ও ১৩ জানুয়ারি শুনানিতে পেপারবুক উপস্থাপন শেষ করে রাষ্ট্রপক্ষ। এরপর বৃহস্পতিবার সকালে আসামি রিপনের পক্ষে শুনানি শুরু করেন আইনজীবী এ কে এম ফয়েজ।

সুপ্রিম কোর্টের রেজিষ্টার অফিস সূত্রে জানা গেছে, আলোচিত এই মামলাটি ছাড়া ২০০৮ সালের সকল ডেথ রেফারেন্স মামলা হাইকোর্টে নিষ্পত্তি হয়ে গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |