1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

বিএনপি নেতা আর এ গণির মৃত্যুতে খালেদার শোক

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০১৬
  • ১১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণি শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এর আগে বুধবার রাত থেকে কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে বাঁচিয়ে রাখা হয়েছিল তাকে।

উল্লেখ্য, গত ৬ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হলে আরএ গণিকে দ্রুত স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড নেয়ার কথা ছিল আর এ গণিকে। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে বিদেশে নেয়া সম্ভব হয়নি। পরে তাকে ওই হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। গত বুধবার রাত ১০টায় শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর হুমায়ুন খানের অধীনে চিকিৎসাধীন ছিলেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির এই প্রবীণ সদস্য জিয়াউর রহমানের মন্ত্রিসভায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণির মৃত্যুতে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়া দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ড. আর এ গণির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

বর্ষীয়ান রাজনীতিবিদ আর এ গণির নামাজে জানাজা দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ শুক্রবার দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হবে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে বাদ জুমা ধানমন্ডি ঈদগাহ জামে মসজিদে আর এ গণির জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। পরে বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |