ক্রীড়া প্রতিবেদক: জয় দিয়েই ২০১৬ সালটি শুরু করতে চায় টাইগাররা। এই লক্ষ্যেিআজ শুক্রবার বিকেল তিনটায় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে জিম্বাবুয়ের মুখোমুখী হবে বাংলাদেশ।
অধিনায়ক মাশরাফি বলিষ্ঠ কণ্ঠে বলেছেন,আমরা আমাদের পারফরম্যান্স ধরে রাখতে পারব। যেভাবে গতবছর করে এসেছি, এ বছরও সেটা করতে পারব।
অন্যদিকে জিম্বাবুয়ের অধিনায়ক চিগাম্বুরা বলছেন, আমরা খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, এটা ঠিক। তবে আমাদের কী করতে হবে, সে সম্পর্কে আমরা অবগত। আমরা সেরা ক্রিকেটই খেলতে চাই। সেটা খেলার জন্যে এখানে এসেছি। প্রক্রিয়াগুলো ঠিকমতো সম্পাদন করতে পারলে নির্দিষ্ট দিনে আমরা যেকোনো দলকেই হারাতে পারি। আমারা এবার সঠিক পথেই আছি। আশা করছি, খেলোয়াড়রা এই চ্যালেঞ্জ নিতে পারবে।
তবে সমীকরণ বলছে, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি উভয় প্লাটফর্মে এগিয়ে রয়েছে বাংলাদেশ। এবার দেখা যাক নতুন বছরে টাইগার বাহিনী হোয়াইট ওয়াশ করিয়ে শুভ সূচনা করতে পারে কিনা।