1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

মহাজোটের ছাতায় দুর্নীতিবাজদের কোন স্থান নেই: তথ্যমন্ত্রী

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৬ জানুয়ারী, ২০১৬
  • ১৩২ বার পড়া হয়েছে

মাহমুদ হাসান খান রোমেল: জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গিবাদকে চূড়ান্তভাবে পরাজিত করার জন্য ঐক্যবদ্ধ লড়াই অব্যাহত রাখতে হবে। মহাজোট লড়াইয়ের জোট। মহাজোটের ছাতার তলায় দুর্নীতিবাজ-দলবাজদের কোন স্থান নেই। শনিবার নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাসদ জাতীয় কমিটির সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে বিস্ময়কর উন্নয়ন চলছে তার সুফল ঘরে ঘরে পৌঁছাতে হলে বৈষম্যের অবসান করতে হবে। সংবিধানের পাতা থেকে সমাজতন্ত্রকে জীবনের পাতায় নিয়ে আসতে হবে। আগুন যুদ্ধ-জঙ্গিবাদ ও সন্ত্রাসের অভিযোগ থেকে মুক্ত হতে না পারলে গণতান্ত্রিক রাজনীতিতে খালেদা জিয়া-তারেক এবং দলগতভাবে বিএনপির ঠাঁই নেই বলেও মন্তব্য করেন ইনু। আগামী ২৬ ও ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাসদের জাতীয় সম্মেলন সফল করার জন্য দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

সভায় জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, অ্যাডভোকেট রবিউল আলম, শিরীন আখতার এমপি, ডা. মুশতাক হোসেন, নাজমুল হক প্রধান এমপি, অ্যাডভোকেট শাহ জিকরুল আহমেদ, প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন, সার্জেন্ট রফিকুল ইসলাম বীর প্রতীক প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় দলের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সকল সদস্য, উপদেষ্টামন্ডলীর সদস্য, জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা ছাড়াও বিশেষ আমন্ত্রণে সদ্যসমাপ্ত পৌর নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে মেয়র ও কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |