1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

জেনারেল পদ মর্যাদা পেলেন নৌ ও বিমানবাহিনী প্রধান

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৮ জানুয়ারী, ২০১৬
  • ১২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নৌ ও বিমান বাহিনী প্রধানের পদবী বৃদ্ধি করেছে সরকার। নৌবাহিনী প্রধানের পদবী ‘ভাইস অ্যাডমিরাল’ হতে ‘অ্যাডমিরাল’ এবং  ‘এয়ার মার্শাল’ হতে ‘এয়ার চিফ মার্শাল’ এ উন্নীত করা হয়েছে।

রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক ও ভারপ্রাপ্ত সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল আনোয়ার হোসেন নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিবকে অ্যাডমিরাল এবং বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল আবু এসরারকে এয়ার চিফ মার্শাল র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।

এসময় প্রধানমন্ত্রী, রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মো. মইনুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্যাজ পরিধান শেষে নৌ প্রধান অ্যাডমিরাল এম ফরিদ হাবিব নৌ সদরে পৌঁছালে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় নৌ সদর দফতরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, সকল পরিদফতরের পরিচালক এবং ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অপরদিকে, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার র‌্যাংক ব্যাজ পরিধান শেষে বিমান সদর দফতরে পৌঁছালে বিমান বাহিনীর একটি চৌকস কন্টিনজেন্ট তাঁকে গার্ড অব অনার প্রদান করে। এসময় তিনি বিমান বাহিনী সদর দফতর প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। চারা রোপণ শেষে তিনি দেশ ও জাতির অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাতে অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |