ক্রীড়া ডেস্ক: আবারও ওল্ড ট্রাফোর্ডে ফিরছেন স্যার অ্যালেক্স ফার্গুসন। তবে, কোচ নয় পরামর্শক হিসেবে। আর ফার্গির সাথে প্রধান কোচ হিসেবে জুটি বাঁধতে পারেন, ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান সহকারী কোচ রায়ান গিগস। তবে, পুরো বিষয়টি নির্ভর করছে বর্তমান কোচ ভন গালের স্থায়িত্বের উপর।
তবে, ইংলিশ গণমাধ্যম সানডে পিপলের পক্ষ থেকে বলা হয় রেড ডেভিলসদের হারের ধারা অব্যাহত থাকলে, দ্রুতই বিদায় নিতে বাধ্য হবেন ভন গল। আর তখনই প্রধান কোচের দায়িত্ব তুলে দেয়া হবে রায়ন গিগসের হাতে। আর তাঁর পরামর্শক হিসেবে ওল্ড ট্রাফোর্ডে ফিরবেন কিংবদন্তি ফার্গুসন।