1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

সংসদে ২০১৬ সালের প্রথম অধিবেশন শুরু

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২০ জানুয়ারী, ২০১৬
  • ১৩৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চলমান দশম জাতীয় সংসদের নবম অধিবেশন আজ বিকেল পৌনে পাচটায় শুরু হয়েছে। এ অধিবেশেন চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ, হুসেইন মুহম্মদ এরশাদসহ অধিকাংশ মন্ত্রী উপস্থিত ছিলেন।

অধিবেশনের শুরুতেই শোক প্রস্তাব আনার পর সভাপতিমণ্ডলির সদস্য নির্বাচিত করা হয়। এরপর রাষ্ট্রপতি আবদুল হামিদ বক্তব্য দেওয়া শুরু করেন। অধিবেশনের শুরুতে স্পিকার সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বলেন, সংসদ সদস্যদের গঠনমূলক আলোচনার মধ্য দিয়ে সংসদ হবে প্রাণবন্ত। সরকারের কাজের গঠনমূলক সমালোচনার মধ্যে দিয়ে সকল কাজের কেন্দ্রবিন্দু হবে সংসদ।

পরে স্পিকার শিরীন শারমিন চৌধুরী চলতি অধিবেশনের সভাপতিমণ্ডলী মনোনয়ন দেন। স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্যে অগ্রবর্তীজন সংসদ পরিচালনা করবেন। সংসদের চলমান অধিবেশনে সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন আবুল কালাম আজাদ, তাজুল ইসলাম, হাবিবুর রহমান মোল্লা, ফখরুল ইমাম, দীপু মনি।

এরপর সাবেক সংসদ সদস্য এ বি এম আবুল কাসেম, সাবেক বিচারপতি এ কে এম নুরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য এম শামসুল হক, সাবেক গণপরিষদ সদস্য শেখ আলী আহম্মদ, সাবেক প্রতিমন্ত্রী আতা উদ্দিন খান, সাবেক সংসদ সদস্য কামরুন নেছা নিলু, এ এফ এম নজমুল হুদা, একরামুল আলম, পরমাণু বিজ্ঞানী ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সি এস করিম, সংসদ সচিবালয়ের সহকারী সচিব মো. শহীদুল্লাহ, সিকিউরিটি অ্যাসিস্টেন্ট মো. নজরুল ইসলাম মৃত্যুতে শোক প্রস্তাব উস্থাপন করেন স্পিকার।

এছাড়া সংসদ উপনেতা সাজেদা চৌধুরীর স্বামী গোলাম আকবর চৌধুরী, ভারতের সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল জে এফ আর জ্যাকব, আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা পরিষদের সদস্য আসমা কিবরিয়া, জ্বালানি সচিব আবু বকর সিদ্দিক, সাবেক ধর্ম সচিব আবদুল আউয়াল, ভাষা সংগ্রামী সৈয়দ ইউসুফ হাসান, গীতিকার তোফাজ্জল হোসেন, ভাষাসৈনিক কল্যাণ চৌধুরী, শব্দসৈনিক রাশিদুল হোসেন, সাংবাদিক লিয়াকত আলী, কৃষি অর্থনীতিবিদ মাহবুব হোসেন, সাংবাদিক শওকত আনোয়ার, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ ওয়াহিদুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।

এছাড়া ফ্রান্সে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে শোক করা হয়। এরপর সংসদে শোক প্রস্তাব গৃহীত হওয়ার পর মরহুমদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একমিনিট নিরবতা পালন শেষে মোনাজাত করা হয়।এরপর রাষ্ট্রপতি আবদুল হামিদ বক্তব্য দেওয়া শুরু করেন। সংবিধান অনুযায়ী বছরের প্রথম অধিবেশন রাষ্ট্রপতি ভাষন দিয়ে থাকেন।

এর আগে জাতীয় সংসদের ‘কার্য উপদেষ্টা কমিটি’নবম বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন। কমিটি সদস্য এবং সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে অংশগ্রহণ করেন।
কমিটির সদস্য বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, হুসেইন মুহম্মদ এরশাদ, আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, মো. ফজলে রাব্বী মিয়া, আবুল হাসানাত আব্দুল্লাহ, রাশেদ খান মেনন, আ.স.ম. ফিরোজ, মইন উদ্দীন খান বাদল এবং আনিসুল হক বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয় যে, জাতীয় সংসদের নবম অধিবেশন আগামী ২৯ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ পর্যন্ত চলবে। প্রতিদিন বিকেল সাড়ে ৪টায় অধিবেশন শুরু হবে। তবে প্রয়োজনে এ সময়সীমা স্পিকার বাড়াতে বা কমাতে পারবেন। এছাড়া রাষ্ট্রপতির ভাষণের ওপর ৪৫ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত গৃহীত হয়।

সংসদ সচিবালয় থেকে জানা যায়, বর্তমানে ১২টি বিল পাসের অপেক্ষায় এবং ১৫টি বিল উত্থাপনের অপেক্ষায় আছে। এর মধ্যে প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য ও সাংসদদের বেতন-ভাতা বাড়ানোর বিল রয়েছে।

উল্লেখ্য, ২৮ জানুয়ারি সংসদের দুই বছর পূর্ণ হবে। চলতি সংসদে এ পর্যন্ত আটটি অধিবেশনের ১৬৮ কার্যদিবসে ৪৮টি বিল পাস হয়েছে। এর আগে চলতি সংসদের অষ্টম অধিবেশন ২৩ নভেম্বর শেষ হয়। সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন বসতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |