1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

তথ্য মন্ত্রণালয়ের প্রকল্প দ্রুত বাস্তবায়নের তাগিদ

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০১৬
  • ১০৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: তথ্য মন্ত্রণালয়ের প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা করে দ্রুত ও দক্ষতার সঙ্গে বাস্তবায়নের তাগিদ দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সভাকক্ষে চলতি অর্থ বছরের উন্নয়ন প্রকল্পগুলোর মাসিক পর্যালোচনা সভায় তিনি এ তাগিদ দেন।

জানা যায়, ২০১৫-১৬ অর্থবছরে তথ্য মন্ত্রণালয় সাতটি অনুমোদিত প্রকল্প বাস্তবায়ন করছে। মোট ১০২ কোটি ৭৪ লাখ টাকা বরাদ্দে বাস্তবায়নাধীন এ প্রকল্পগুলো হচ্ছে, ময়মনসিংহ ও গোপালগঞ্জে বাংলাদেশ বেতারের দু’টি দশ কিলোওয়াট এফএম কেন্দ্র স্থাপন, শাহবাগ থেকে আগারগাঁওয়ে বেতার সদর দফতর স্থানান্তর ও আধুনিকায়ন, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ভবন নির্মাণ, চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ডিজিটাইজেশন ও সম্প্রসারণ, শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রমের চতুর্থ পর্যায় বাস্তবায়ন, সাভারের কবিরপুরে ফিল্মসিটি ও ঢাকায় তথ্য ভবন নির্মাণ। তবে চলতি মাস পর্যন্ত গড়ে বরাদ্দের শতকরা ২৫ দশমিক ৬১ ভাগ অর্থ ব্যয়ে কাজ সম্পন্ন হয়েছে।

তথ্য সচিব মরতুজা আহমদের উপস্থিতিতে অতিরিক্ত সচিব (উন্নয়ন) এস এম হারুন-অর-রশীদের পরিচালনায় তথ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সংস্থা প্রধানগণ ও শাখার কর্মকর্তাবৃন্দ সভায় নিজ নিজ দায়িত্বাধীন চলমান প্রকল্পগুলোর অগ্রগতি উপস্থাপন করেন।

সভায় বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, প্রধান তথ্য কর্মকর্তা তছির আহম্মদ, বিসিটিআই ও ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক কামরুন নাহার, প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক শাহ আলমগীর, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের মহাপরিচালক মো. লিয়াকত আলী খানসহ তথ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |