1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

নেত্রকোনা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০১৬
  • ১৩৫ বার পড়া হয়েছে

আদালত প্রতিবেদক: নেত্রকোনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সমিতির কার্যালয়ে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ২৭৬ জন ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে এক বছরের জন্য কমিটি গঠন করেছেন।

নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম-সম্পাদক, লাইব্রেরি-সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক, বিনোদন-খেলাধুলা সম্পাদক, সদস্য, অডিটরসহ ১১টি  পদে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

এর মধ্যে সভাপতি পদে জাতীয় পার্টির সাবেক সভাপতি লিয়াকত আলী খান ১৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী সিতাংশু বিকাশ আচার্য্য পেয়েছেন ১১২ ভোট। অ্যাডভোকেট আবুল কালাম আজাদ সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সাধারণ সম্পাদক পদে ১৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি আমিনুল হক খান মুকুল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী মাজহারুল হক খান পেয়েছেন ১০০ ভোট। যুগ্মসম্পাদক পদে ১৩১ ভোট পেয়ে আজহারুল ইসলাম খান নির্বাচিত হয়েছেন। ১২৬ ভোট পেয়ে নিকটতম হয়েছেন মোজাম্মেল হোসেন মৃধা।

১৩০ ভোট পেয়ে লাইব্রেরি সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন মো. আবুল মনসুর। ১২৫ ভোট পেয়ে তার নিকটতম হয়েছেন আব্দুল বারি মৃধা। ১৩৫ ভোট পেয়ে অডিটর নির্বাচিত হয়েছেন আব্দুর রশিদ। ৮৮ ভোট পেয়ে তার নিকটতম হয়েছেন নিরঞ্জন চন্দ্র সরকার।

এছাড়া সদস্য নির্বাচিত হয়েছেন শামীম আহমদ (১৭৫ ভোট), মোশারফ হোসেন তমাল (১৭০ ভোট), এমএ মজিদ (১৫৪ ভোট), সুলতান উদ্দিন আহমেদ (১৫১ ভোট) ও এনামুল হক মোর্শেদ (১৪৩ ভোট)।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |