1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

কোকোর প্রথম মৃত্যুবার্ষিকী আজ

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৪ জানুয়ারী, ২০১৬
  • ১০২ বার পড়া হয়েছে

আবদুর রউফ খান: সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর প্রথম মৃত্যুবার্ষিকী আজ।

কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি’র পক্ষ থেকে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সংগঠনটির উদ্যোগে রোববার বাদ আসর নয়াপল্টনস্থ ভাসানী ভবন মিলনায়তনে কোকোর স্মরণে আলোচনা সভা ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এছাড়া দেশব্যাপী জেলা ও মহানগরে আলোচনা সভা ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের এই আলোচনা সভা ও দোয়া মাহফিলে শরিক হওয়ার জন্য দলের পক্ষ থেকে অনুরোধ জানিয়েছেন।

২০০৭ সালে দেশে জরুরি অবস্থা জারির পর ওই বছরের ৩ সেপ্টেম্বর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কোকোও গ্রেফতার হন। পরে সরকারের নির্বাহী আদেশে ২০০৮ সালের ১৭ জুলাই ছাড়া পান তিনি। এর একদিন পরই চিকিৎসার জন্য স্ত্রী ও দুই কন্যাসহ থাইল্যান্ড যান কোকো। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিদেশেই অবস্থান করছিলেন। হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে নেওয়ার পথে ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় আরাফাত রহমান কোকো মারা যান। পরে মরদেহ দেশে ফিরিয়ে এনে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে নামাজে জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |