নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাড্ডা এলাকার একটি বাড়ি থেকে বিদেশে যোগাযোগ স্থাপনের অবৈধ সরঞ্জাম (ভয়েস ওভার ইন্টারনেট প্রোটকল-ভিওআইপি) উদ্ধার করেছে র্যাব-২। সোমবার সকালে র্যাবের এক অভিযানে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ সময় তিনজনকে আটক করেছে র্যাব। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়।