নিউজ ডেস্ক: বিশ্বে সবচেয়ে বেশি মদ্যপান করে সৌদি নাগরিকরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) সাম্প্রতিক একটি প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সাময়িকী ল্যানসেট। খবর আরব নিউজের। সৌদি আরবের তামাকবিরোধী সংগঠন টোবাকো অ্যান্ড নারকোটিকস কমব্যাট সোসাইটির সূত্রে জানা গেছে, সৌদি আরবে প্রত্যেক দিন ধূমপান বাবদ খরচ হয় পাঁচ কোটি রিয়াল (বাংলাদেশি মুদ্রায় ১০৫ কোটি টাকা)।
ল্যানসেটের গবেষণায় অারো বলা হয়, দেশটির মদ্যপায়ীদের প্রতিবছর গড়ে ৩৩ দশমিক ৯ লিটার মদ প্রয়োজন হয়। ল্যানসেট জানিয়েছে- বাংলাদেশে মদ্যপায়ীরা প্রতিবছর গড়ে ৯ লিটার মদপান করে। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে প্রতিবছর সবচেয়ে বেশি অ্যালকোহল গ্রহণ করে নেপালের মদ্যপায়ীরা (২৮ দশমিক ৮ লিটার)। এ অঞ্চলে দেশটির পরই আছে ভারত (২৮ দশমিক ৭ লিটার), শ্রীলঙ্কা (২০ দশমিক ১ লিটার) ও মালদ্বীপ (১৩ দশমিক ৮ লিটার)।