1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

জনশক্তি রফতানি নিয়ে ষড়যন্ত্র হচ্ছে

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৭ জানুয়ারী, ২০১৬
  • ১২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের জনশক্তি রফতানি নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।মঙ্গলবার রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

এর আগে মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশ ফাউন্ডেশন ইউকে এর চেয়ারম্যান মেজবাউর রহমানের নেতৃত্বে ১৭ সদস্য বিশিষ্ট ব্রিটিশ বাংলাদেশ বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন নুরুল ইসলাম বিএসসি।

মন্ত্রী বলেন, সরকার প্রবাসীদের বিনিয়োগে সব ধরনের সুযোগ-সুবিধার ব্যবস্থা করে যে কোনো ধরনের বিনিয়োগ বাধা দূর করবে।
বিনিয়োগকারীদের চাহিদা অনুযায়ী বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে। বর্তমানে ৭১টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করে বিশ্বের বিভিন্ন দেশে দক্ষ কর্মী প্রেরণ করা হচ্ছে। সরকারের এই টেকনোক্রেট মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিনিয়োগবান্ধব। বিনিয়োগের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা সরকারের রয়েছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

এসময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব খন্দকার মো. ইফতেখার হায়দার, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক বেগম শামছুন নাহার প্রতিনিধিদলের সদস্যদের মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম ও সেবা সম্পর্কে অবহিত করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |