নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুরে একটি লেবু বাগান থেকে দুই শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার হারিয়া এলাকা থেকে লাশগুলি উদ্ধার করা হয়। তাদের বাড়ি পার্শ্ববর্তী ধামরাই উপজেলার চর চৌহাট এলাকায়। এদের মধ্যে তাৎক্ষণিকভাবে একজনের নাম জানা গেছে। তার নাম ইমরান (৪)। গত বুধবার থেকে ওই শিশুরা নিখোঁজ ছিল।
জানা গেছে, স্থানীয়রা মির্জাপুর উপজেলার সীমান্তবর্তী হারিয়া এলাকার একটি লেবু বাগানে শিশু দুটির লাশ দেখতে পায়। পরে তারা থানায় জানালে পুলিশ গিয়ে রাত ৮টার দিকে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।