1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

নেইমারকে ৯০ লাখ টাকা জরিমানা

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০১৬
  • ১১৯ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: এবার কর ফাঁকি মামলায় জরিমানা গুনতে হচ্ছে বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা নেইমারকে। সাবেক ক্লাব সান্তোসে থাকাকালীন সময়ে ২০০৭ থেকে ২০০৮- এই এক মওসুমের ট্যাক্স ফাঁকির কারণে নেইমারের নামে ১ লাখ ১২ হাজার ডলার জরিমানার শাস্তি ঘোষণা করা হয়েছে ব্রাজিলের সাও পাওলোর একটি আদালত থেকে। বাংলাদেশি টাকায় যার পরিমান প্রায় ৯০ লাখ টাকা।

তবে নেইমারের পক্ষ থেকে জানানো হয়েছে, আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করবেন তারা। ২০১২ সালেই ব্রাজিলের অর্থনৈতিক কর্তৃপক্ষ নেইমারের এই কর ফাঁকির বিষয়টি প্রথম টের পায়। এরপরই তারা এ নিয়ে মাঠে নামে। নেইমারের ট্যাক্স ফাঁকির মামলায় জড়ানো হয়েছে তার বাবা সিনিয়র নেইমারকেও। তবে তাদের পক্ষ থেকে বলা হয়েছে, জরিমানার পরিমানটা অস্বাভাবিক বেশি করা হয়েছে। এ কারণেই মূলতঃ আপিলের সিদ্ধান্ত নিয়েছেন নেইমার। বার্সেলোনায় অবশ্য নেইমার পারিশ্রমিক পান সপ্তাহে ২ লাখ ১৫ হাজার ডলার করে।

এদিকে স্পেনের বার্সেলোনার একটি আদালত নেইমারকে নির্দেশ দিয়েছে ফেব্রুয়ারি ২ তারিখে কাঠগড়ায় উপস্থিত হতে। সান্তোস থেকে বার্সেলোনায় আসার সময় তার ট্রান্সফার ফি নিয়ে যে ধুম্রজাল তৈরী হয়েছে, সে সম্পর্কে উপর্যুক্ত কাগজ-পত্র জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে তাকে। শুধু নেইমারই নয়, এই মামলায় আদালতে হাজির হতে বলা হয়েছে বার্সা প্রেসিডেন্ট হোসে মারিয়া বার্তেম্যু, তার আগের প্রেসিডেন্ট সান্দ্রো রসেল, নেইমারের পরিবার এবং বার্সার আরও দুই কর্মকর্তাকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |