ক্রীড়া প্রতিবেদক: টস জিতে ব্যাট করতে নেমে ওয়েসলে মাধিভিরে এবং ব্লেসি মাভুতার বোলিং তোপের মুখে পড়ে ফিজি। মাধিভিরে ২৪ রান দিয়ে নেন ৫ উইকেট। মাভুটা ১৩ রান দিয়ে নেন ৩ উইকেট। ফিজির পক্ষে সর্বোচ্চ ১৯ রান করেন তিকোইসুভা। এছাড়া ১৫ রান করেন জর্দান ডানহাম। শেষ পর্যন্ত ২৭.৪ ওভারে মাত্র ৮১ রান করেই অলআউট ফিজি।
জবাবে ব্যাট করতে নেমে ২৭ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে ফেলেছে জিম্বাবুয়ে। তবে ব্রেন্ডন স্লাই এবং জেরেমি আইভিসের ব্যাটে জয়ের দিকেই এগিয়ে যাচ্ছিল জিম্বাবুয়ে। কিন্তু দলীয় ৭৩ রানের মাথায় আইভিস আউট হয়ে যান ব্যক্তিগত ২৩ রানে। শেষ পর্যন্ত ব্রেন্ডন স্লাইয়ের ২৯ রানই সহজ জয় এনে দেয় জিম্বাবুয়েকে।