1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

বাধার মধ্যেও কাউন্সিল সম্পন্ন করবে বিএনপি

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০১৬
  • ১৩২ বার পড়া হয়েছে

আবদুর রউফ খান: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, সরকার গণতান্ত্রিক কর্মকাণ্ডে অব্যাহতভাবে বাধা দিচ্ছে। বাধা সত্ত্বেও মার্চের মধ্যে বিএনপির কাউন্সিল সম্পন্ন হবে। সিঙ্গাপুরে চিকিৎসা শেষে সোমবার রাতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছার পর অপেক্ষমান সংবাদকর্মীদের তিনি এসব কথা বলেন।

এসময় মির্জা ফখরুল বলেন, মার্চের মধ্যে কাউন্সিল সম্পন্ন করতে জোর প্রস্তুতি চলছে। কাউন্সিল উপলক্ষে ইতিমধ্যে জেলা সম্মেলন শুরু হয়েছে।

জাতীয় পার্টি নিয়ে প্রশ্নের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার। নিজের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে জানিয়ে ফখরুল বলেন, আগামী এপ্রিলে আবার চিকিৎসার জন্য বিদেশ যেতে হবে।

বিমানবন্দরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন দলের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, সহ-দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম, তাঁতী দল নেতা রফিকুল ইসলাম, সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান রতন প্রমুখ। এর আগে, গত বৃহস্পতিবার চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর যান মির্জা ফখরুল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |