1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

সান্ত্বনার জয় পেল দক্ষিণ আফ্রিকা

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০১৬
  • ১০৪ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক: টানা দুই ম্যাচ হেরে অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপের মূলপর্বে ওঠার লড়াই থেকে আগেই ছিটকে গেছে দক্ষিণ আফ্রিকা। মূলপর্বে উঠতে না পেরে মনের ক্ষোভ ঝাড়তে বোধ হয় এদিন বেছে নিলেন স্কটিশদের। নিছক আনুষ্ঠানিকতার এ ম্যাচে স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়েছে প্রোটিয়া যুবারা। ১০ উইকেটের বিশাল জয় তুলে সান্ত্বনা পেল টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা।

আজ কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে স্কটল্যান্ড। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই চাপে পড়ে তারা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র ১২৭ রানে অলআউট হয়ে যায় তারা। আট নম্বরে নেমে দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন হ্যারিস কার্নেগি। এছাড়া ফিনলে ম্যাকক্রিথ করেন ২৪ রান। দক্ষিণ আফ্রিকার পক্ষে ডায়ান গালিয়েম, ইয়ান মুল্ডার, শেন হোয়াইটহেড ও টনি ডি জর্জি ২টি করে উইকেট পান।

স্কটল্যান্ডের দেওয়া ১২৮ রানের লক্ষ্যেকে মামুলি বানিয়ে দিলেন দুই ওপেনার কায়েল ভ্যারেন্নি ও লিয়াম স্মিথ। শেষ পর্যন্ত ব্যাটিং করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েই মাঠ ছাড়েন এ দুই ব্যাটসম্যান। ১২৬ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করেন তারা।

এ ম্যাচে ঘটেছে একটি মজার ঘটনা। দুই ব্যাটসম্যানই ৮৭টি বল মোকাবেলা করেছেন। রানও করেছেন ৬৪ রান করে। এমনকি সমান সংখ্যক ৭টি করে চার মেরেছেন দু`জনই। তবে ভ্যারেন্নি ছক্কা না হাঁকাতে না পারলেও ২টি ছক্কাও হাঁকিয়েছেন স্মিথ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |