1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

আরএফএল’র পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৬
  • ১৪৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কে পণ্য পরিবেশকদের নিয়ে সম্মেলন করেছে আরএফএল। সম্প্রতি অনুষ্ঠিত এ সম্মেলনে আরএফএল’র পণ্য পরিবেশনের সঙ্গে সম্পৃক্ত ১৫ হাজার পরিবেশক অংশ নেন।

সম্মেলনে প্রাণ-আরএফএল গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক আহসান খান চৌধুরী জানান, বিশ্বের ৩৮টি দেশে আরএফএল’র পণ্য রফতানি হচ্ছে। তিনি পরবর্তী প্রজন্মের জন্য সারাবিশ্বে আরএফএল কোম্পানিকে প্রতিষ্ঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, ক্রেতাদের সর্বোত্তম সেবা প্রদান ও তাদের চাহিদার প্রতি মনোযোগ রেখে আমাদের লক্ষ্য নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে মানসম্পন্ন পণ্য উৎপাদন করে যৌক্তিক মূল্যে দেশসহ সারাবিশ্বে তা পৌঁছে দেয়া।

সম্মেলনে আরএফএল’র গৃহস্থালী প্লাস্টিকস, স্টেশনারি, রিগ্যাল ফার্নিচার, গৃহ নির্মাণ, ইলেকট্রনিক্স, কাস্ট-আয়রন ও স্টিলসহ আরএফএল’র বিভিন্ন পণ্যের পরিবেশকরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরএফএল’র পরিচালক আর এন পাল, আরএফএল প্লাস্টিকস্, ডিউরেবল প্লাস্টিকস্, বঙ্গ বিল্ডিং ম্যাটারিয়ালস, স্টেসনারি, ইলেকট্রনিক্স ও আরএমআইএল এর চীফ অপারেটিং অফিসার, হেড অফ অপারেশন, হেড অফ মার্কেটিং, সেলস্, ডিস্ট্রিবিউশন ও প্রডাকশনসহ সব বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সম্মেলনে সেরা পরিবেশকদের পুরস্কৃত করা হয়। দুই পর্যায়ে অনুষ্ঠিত পরিবেশকদের এ মিলনমেলায় আরএফএল’র পণ্যদূত মৌসুমী, জাহিদ হাসান, চিত্রনায়ক রিয়াজ ও মিরাক্কেল বিজয়ী আবু হেনা রনি উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |