1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

খালেদের তদন্ত প্রতিবেদন নিয়ে ডিবিএ’র প্রশ্ন

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৬
  • ১৪২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ১৯৯৬ ও ২০১০ সালে পুঁজিবাজার ধসের ঘটনা তদন্তে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদের নেতৃত্বে গঠিত কমিটির প্রতিবেদনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি আহসানুল ইসলাম টিটু।

আহসানুল হক বলেন, ছিয়ানব্বই সালের কেলেঙ্কারির তদন্ত সম্পর্কে পুরোপুরি বলতে পারবো না, তবে ২০১০ সালের তদন্ত প্রতিবেদন তথ্য-উপাত্তভিত্তিক ছিল না। আইন অমান্য করে কে কোন ধরনের কেলেঙ্কারির সঙ্গে জড়িত ছিল তা সুনির্দিষ্ট ছিল না। আইনের কোন বিষয় লংঘন হয়েছে তা নিয়ে রিপোর্টে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। বৃহস্পতিবার ডিএসই-এর ব্রোকার্স ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

আহসানুল ইসলাম টিটু বলেন, ভালো কোম্পানির শেয়ারগুলো অতি মূল্যায়িত হয়েছে বলে শেয়ারবাজার নেতিবাচক ধারায় গিয়েছে। কোম্পানির আয় ভালো হলে বাজারে বিনিয়োগকারী আসে। কোম্পানিগুলোকে লাভজনক করতে হবে। তাদের পরিবেশ দিতে হবে ভালো করার জন্য। প্রতিবেদন দাখিলের দীর্ঘদিন পর এসে এসব অভিযোগের কথা জানালো ডিবিএ।

ডিবিএ-এর সভাপতির মতে, রেগুলেটরিতে যারা রয়েছেন, তারা আইন-কানুনে সহযোগিতা করেন। কিন্তু বাজার উন্নয়নে কাজ করে তালিকাভুক্ত কোম্পানিগুলো। কোম্পানিগুলোর পারফরমেন্স ভালো হলে বাজার ভালো হবে। সরকার বিএসইসি এবং স্টক এক্সচেঞ্জের প্রচেষ্টায় বাজার যখন স্থিতিশীল হতে যাচ্ছিল, তখনই ২০১৫ সালের আগস্ট মাসে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সিদ্ধান্তের কারণে তিতাসের শেয়ারের দামে ব্যাপক পতন হয় বলেও অভিযোগ তোলেন ডিবিএ সভাপতি আহসানুল ইসলাম টিটু। টিটুর মতে, এর নেতিবাচক প্রভাব সমগ্র বাজারে পড়ে। যার প্রভাবে বিনিয়োগকারীরা বাজারের প্রতি আস্থাহীন হয়ে পড়ে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠটির সদস্য মোস্তাক আহমেদ সাদেক, মিনহাজ মান্নান ইমন, শাহেদ আব্দুল খালেক, খুজিস্তা নুর-ই নাহরিন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |