1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

দেশে এখন ২৬ ভাগ শিক্ষিত বেকার

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৬
  • ১৩১ বার পড়া হয়েছে

মাহমুদ হাসান খান রোমেল: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেছেন, বাংলাদেশে এখন ২৬ দশমিক ১ ভাগ শিক্ষিত বেকার রয়েছে। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শেকড় থেকে শিখে নিজেকে দক্ষ মানব শক্তিতে পরিণত করতে হবে। শনিবার বিকেলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অধ্যাপক আবদুল মান্নান বলেন, বাংলাদেশের ইতিহাসে বঙ্গবন্ধুর সঙ্গে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাম ওতপ্রোতভাবে জড়িত। নবীনদের উদ্দেশ্যে তিনি বলেন, মেহনতি মানুষের পরিশ্রমের টাকায় তোমারদের পড়াশোনার খরচ চলছে। তাই এ অর্থের সঠিক ব্যবহার করতে হবে। দেশের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে হবে।

আলোচনা শেষে প্রধান অতিথি নবীনদের উদ্দেশ্যে সব্যসাচী কবি সৈয়দ শামসুল হক রচিত `আমার পরিচয়` কবিতাটি আবৃত্তি করেন। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মদ খাদেমুল ইসলাম, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মোহাম্মদ মতিউর রহমান প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |