1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

গুজরাটে সেতু থেকে নদীতে বাস: নিহত ৪২

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৬
  • ১১৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: দক্ষিণ গুজরাটের নবসারি জেলায় সেতুর ওপর থেকে একটি বাস নদীতে পড়ে অন্তত ৪২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ২০ জন। শুক্রবার রাতে গুজরাট স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (জিএসআরটিসি)’র ওই বাসটি নবসারি থেকে উনাই যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুর্ঘটনার সময় বাসটি যাত্রীবোঝাই ছিল। আহত ২০ জনকে নবসারি জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নবসারি পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, বাসটিতে প্রায় ৬০ যাত্রী ছিল। বাসটি সন্ধ্যার দিকে নবসারি নগরী থেকে উনাই শহরে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়। তিনি আরও বলেন, নবসারি গ্রামীণ থানাধীন বারদোলি সড়কের সুপা গ্রামের কাছে পূর্ণা নদীর ওপরে নির্মিত একটি সেতুতে এ দুর্ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে বেশ কয়েকজন অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, বাসটির চালক বিপরীত দিক থেকে আসা একটি গাড়িকে এড়ানোর জন্য বাঁ দিকে বাঁক নিলে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর প্রাচীর ভেঙ্গে নদীতে পড়ে যায়। গুজরাটের মুখ্যমন্ত্রী আনন্দিবেন প্যাটেল প্রাণহানির এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |