1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

মার্কিন সেনাবাহিনীর নির্যাতনের ২০০ ছবি প্রকাশ

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৬
  • ১১৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: এক দশক আগে ইরাক এবং আফগানিস্তানে মার্কিন সেনাবাহিনীর নির্যাতনের প্রায় ২০০টি ছবি প্রকাশ করেছে পেন্টাগন। ছবিগুলোতে ইরাকের আবু গারিব এবং কিউবার গুয়ানতানামো বে কারাগারের বন্দীদের ছবি রয়েছে। ছবিতে অনেকেরই হাত-পায়ে কাটা দাগ এবং ক্ষত দেখা গেছে।

তথ্য অধিকার আইনে আমেরিকান নিভিল লিবার্টজ ইউনিয়ন নামে একটি প্রতিষ্ঠানের করা আবেদনের পর এসব ছবি প্রকাশ করা হয়েছে। ২০০৪ সালে প্রথমবারের মতো এমন ছবি প্রকাশ পায়; যাতে ইরাকের আবু গারিব কারাগারের বন্দীদের মার্কিন সেনাবাহিনীর হাতে যৌন লাঞ্ছনা এবং নির্যাতনের শিকার হতে দেখা যায়। ওই ঘটনা এক বিরাট আন্তর্জাতিক কেলেংকারিতে পরিণত হয়।

পরে মোট ১৪টি নির্যাতনের ঘটনা নিশ্চিত করা হয়েছিল এবং এর ফলে মার্কিন সেনাবাহিনীর ৬৫ সদস্যের সাজা হয়। শাস্তি হিসেবে অনেককে তিরস্কার করা হয় আবার অন্য অনেককে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। তবে মোট ৪২টি অভিযোগ প্রমাণ করা যায়নি।

তবে এসিএলইউ মার্কিন বন্দীশিবিরগুলোতে নির্যাতনের প্রমাণস্বরূপ প্রায় দুই হাজার ছবি প্রকাশের জন্য এক দশকের বেশি সময় ধরে লড়াই করে আসছে। এখন প্রায় ২শ ছবি প্রকাশের পর তারা বলছে, বাকি ১৮শ ছবি প্রকাশের জন্য তাদের চেষ্টা অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |