1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

রংপুর বিভাগের ৮ জেলায় গ্যাসের দাবি

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৬
  • ১৩৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রংপুর বিভাগের আট জেলায় গ্যাস সরবরাহের দাবি জানিয়েছে রংপুর বিভাগ সমিতি, ঢাকা। রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের পিছিয়ে থাকা জনপদ আজকের রংপুর বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল। এই অঞ্চলে প্রাকৃতিক সৌন্দর্য, কৃষি ও খনিজ সম্পদে ভরপুর। কৃষি প্রধান অঞ্চল হয়েও একটি কারখানা প্রতিষ্ঠিত হয়নি। তারা বলেন, আমরা এর পরিবর্তন চাই। অসম বৈষম্য দূর করে অবিলম্বে রংপুর বিভাগের আট জেলায় গ্যাস সরবরাহ করতে হবে।

এছাড়াও দিনাজপুরে ক্যাডেট কলেজ স্থাপন, দিনাজপুর ডিগ্রি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, ঠাকুরগাঁও বিমানবন্দর চালু, পঞ্চগড় জেলাকে পর্যটন এলাকা ঘোষণা, সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমান বন্দরে রূপান্তর, নীলফামারী ইপিজেডকে পূর্ণাঙ্গ ইপিজেডে চালু, লালমনিরহাটকে শিল্প নগরী ঘোষণা, বুড়িমারী স্থলবন্দরকে অাধুনিকরনের ব্যবস্থা, কুড়িগ্রামে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন, গাইবান্ধায় কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, রংপুর হতে কালিগঞ্জ, বগুড়া হতে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত সরাসরি রেলপথের দাবিও জানান তারা।

সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল নাসেরের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ড. নজরুল ইসলাম, সহ-সভাপতি নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ নূরুল নবী প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |