1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

গঠনতন্ত্র সংশোধনের উদ্যোগ নিয়েছে বিএনপি

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৬
  • ১১৪ বার পড়া হয়েছে

আবদুর রউফ খান: কাউন্সিলকে সামনে রেখে গঠনতন্ত্র সংশোধনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তাব পাঠাতে কাউন্সিলরদের কাছে চিঠি দিয়েছে দলটি। রোববার বেলা সাড়ে ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির দফতরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এ তথ্য জানান।

রিজভী আহমেদ বলেন, দলের গঠনতন্ত্র সংশোধনের জন্য একটি ধারা আছে, যেখানে কাউন্সিলররা বর্তমান গঠনতন্ত্র সংশোধনের জন্য প্রস্তাব করতে পারে। গঠনতন্ত্র সংশোধনের জন্য মহাসচিব বরাবর এই প্রস্তাব দিতে আমরা কাউন্সিলরবৃন্দকে চিঠি দিয়েছি। তাদের প্রস্তাবগুলো গঠনতন্ত্র সংশোধনের জন্য গঠিত উপ-কমিটিতে যাবে। এ ব্যাপারে কমিটির সদস্যরা দলের চেয়ারপারসনকে প্রয়োজনীয় সুপারিশ করবেন। এরপরে পরবর্তী ধাপগুলো সম্পন্ন হবে।

গঠনতন্ত্র সংশোধনের উপ-কমিটিতে কারা থাকবেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দ্রুতই এসব কমিটি গঠিত হবে। তখন এ ব্যাপারে জানানো হবে। রিজভী আহমেদ বলেন, ১৯ মার্চ অনুষ্ঠেয় বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলকে সফল করতে একাধিক উপ-কমিটি গঠিত হবে, যেগুলো চূড়ান্ত পর্যায়ে রয়েছে। দু-একদিনের মধ্যে এসব কমিটি গঠিত হবে।

বিএনপির বর্তমান কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সংখ্যা ৩৮৬ জন। সারাদেশে দলটির ৩ হাজার এর মতো কাউন্সিলর আছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |