1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

সোমালিয়ায় বিমানে বোমা বিস্ফোরণে নিহত ১

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৬
  • ১০৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: সোমালিয়ায় উড্ডয়নের কিছুক্ষণ পরেই যাত্রীবাহী একটি বিমানে বোমা বিস্ফোরণে অন্তত একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুই যাত্রী। মঙ্গলবার দেশটির মোগাদিসু বিমানবন্দর থেকে জিবুতির উদ্দেশ্যে উড্ডয়নের পরপরই ওই বিস্ফোরণ ঘটে।

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, মোগাদিসু বিমানবন্দর থেকে উড্ডয়নের ১৫ মিনিট পর এয়ারবাস-৩২১ যাত্রীবাহী বিমানটিতে বিস্ফোরণ ঘটেছে। এতে ওই বিমানটির গায়ে এক মিটার আকারের গর্ত তৈরি হয়েছে। এ ঘটনায় একজন আরোহী নিহত হয়েছে। এছাড়া বিমানের ৬০ আরোহীর দুজন সামান্য আহত হয়েছে।

দেশটির পরিবহন এবং বিমান মন্ত্রী আলী আহমেদ জামা সংবাদ সম্মেলনে জানান, দেশীয় এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত তদন্ত কর্মকর্তারা দাল্লো এয়ারলাইনসের ওই বিমানটিতে যান্ত্রিক ত্রুটির কারণে বিস্ফোরণ ঘটেনি বলে নিশ্চিত হয়েছেন। তিনি বলেন, বিমানটি ধ্বংস এবং সব আরোহীকে হত্যার উদ্দেশ্যেই সন্ত্রাসীরা বোমা পুঁতে রেখেছিল। নিরাপত্তাবাহিনীর সদস্যরা বিমানে বোমা বিস্ফোরণে জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে আটক করেছে।

সার্বিয়ান পত্রিকা ডেইলি ব্লিসকে বিমানটির ৬৪ বছর বয়সী পাইলট ভ্লাদিমির ভোদোপিভেস বলেন, তিনি বোমা বিস্ফোরণের শিকার হয়েছেন বলে তার এক বন্ধুকে জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |