1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

কলম্বিয়ায় ৩১০০ নারী জিকা ভাইরাসে আক্রান্ত

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৬
  • ১১৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: কলম্বিয়ায় তিন হাজারের বেশি গর্ভবতী নারী মশাবাহিত জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়্যাল স্যান্তোস শনিবার এ তথ্য জানিয়েছেন। আমেরিকার দেশগুলোতে দ্রুত এ ভাইরাস ছড়িয়ে পড়ছে। খবর রয়টার্সের।

এর আগে শুক্রবার দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা জিকা ভাইরাসের কারণে তিনজনের প্রাণহানি ঘটেছে বলে প্রথমবারের মত ঘোষণা দেন। তারা বলেন, ওই তিনজনের মৃত্যুর জন্য মশা থেকে জন্ম নেয়া জিকা ভাইরাস দায়ী।

ব্রাজিলে মাইক্রোসেফেলি রোগে আক্রান্ত অন্তত ৪ হাজার লোকের শরীরে জিকা ভাইরাস আছে কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে। ব্রাজিলে প্রথম জিকা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। গর্ভবর্তী নারীরা এ রোগে আক্রান্ত হলে মাইক্রোসেফালিসহ শিশুর জন্মগত ত্রুটি দেখা দিতে পারে।

শিশুর মাথা অস্বাভাবিকভাবে ছোট হয় এবং মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়। ফলে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় জিকা ভাইরাসে আক্রান্ত দেশগুলোকে নারীদের জন্ম নিয়ন্ত্রণ ও গর্ভপাতের সুযোগ দেয়ার আহ্বান জানিয়েছে।

কলম্বিয়ার প্রেসিডেন্ট এক বিবৃতিতে জানান, এখন পর্যন্ত ৩১০০ গর্ভবতী নারী জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে স্বাস্থ্য কর্মকর্তারা তথ্য পেয়েছেন। বিভিন্ন হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। তবে জিকায় আক্রান্তদের মাঝে মাইক্রোসেফালি আছে কিনা তার কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |