1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

সিলেটে বিএনপির সভাপতি শামীম সম্পাদক আলী আহমদ

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৬
  • ১২১ বার পড়া হয়েছে

মো: নজরুল ইসলাম: গোপন ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি। কাউন্সিলরদের ভোটে জেলা কমিটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আবুল কাহের চৌধুরী শামীম, সাধরাণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন সাবেক সাংগঠনিক সম্পাদক আলী আহমদ। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে সমান ভোট পেয়েছেন এমরান আহমদ চৌধুরী ও হাসান আহমদ পাটোয়ারি রিপন।

এদিকে সিলেট মহানগর বিএনপির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন বদরুজ্জামান সেলিম। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মিফতাহ সিদ্দিকী নির্বাচিত হয়েছেন।

জেলা বিএনপির সভাপতি পদে দিলদার হোসেন সেলিমকে পরাজিত করে নির্বাচিত হন আবুল কাহের শামীম। আর সাধারণ সম্পাদক পদে আলী আহমদের কাছে পরাজিত হন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ও আবদুল মান্নান।

এই কমিটির সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী ছিলেন ৭জন। তারা হলেন- হাসান আহমদ পাটোয়ারি রিপন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এমরান আহমদ চৌধুরী, আবদুল আহাদ খান জামাল, সিদ্দিকুর রহমান পাপলু, অধ্যক্ষ জিল্লুর রহমান শোয়েব, মইনুল হক ও মুজিবুর রহমান।

অপরদিকে মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জ্বালালি পংকিকে পরাজিত করে সভাপতি নির্বাচিত হন নাসিম হোসাইন। আর সাধারণ সম্পাদক পদে বদরুজ্জামান সেলিমের কাছে পরাজিত হন বিএনপি নেতা ফরহাদ চৌধুরী শামীম ও রেজাউল হাসান লোদী (কয়েস লোদী)।

সাংগঠনিক সম্পাদক পদে মিফতা সিদ্দিকীর কাছে পরাজিত হন হুমায়ুন কবীর শাহিন, এমদাদ হোসেন চৌধুরী, আজমল বক্ত সাদেক ও হুমায়ুন আহমদ মাসুক।

কাউন্সিলররা গোপন ব্যালেটের মাধ্যমে ভোট দিয়ে সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতা নির্বাচন করেন। রোববার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। ১৩২ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |