নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি.এম কাদেএর বলেছেন, জাতীয় পার্টি (জাপা) সুস্থ্য ধারার রাজনীতি ও স্থিতিশীলতায় বিশ্বাসী। রোববার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানেবর বনানী কার্যালয় মিলনায়তনে সিলেসটের জয়পুর উপজেপলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইসমাইল আলী আশিকেটর যোউগদান অনুষ্ঠানেস এ কথা বলেন।
তিনি বলেন, সংসদ ও সংসদের বাইরে কার্যকর বিরোধী দল হিসেবে জাপা ভুমিকা রাখতে চায়। শিগগিরই দেশব্যাপী সাংগঠনিক সফরের কর্মসূচি ঘাষণা করা হবে। তিনি সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে নেতা-কর্মীদর প্রতি আহ্বান জানান।
পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের সভাপতিত্বেয় অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলন, প্রেসিডিয়াম সদস্য এস.এম. ফয়সল চিশতী, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রেজাউল ইসলাম ভঁইয়া প্রমুখ।