1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

দেশে ফিরেছেন নৌবাহিনী প্রধান

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৬
  • ১১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ভারতের বিশাখাপত্তমে অনুষ্ঠিত সমুদ্র মহড়ায় অংশগ্রহণ শেষে নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ সোমবার দেশে ফিরেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা কমডোর সৈয়দ মকছুমুল হাকিম নৌপ্রধানকে স্বাগত জানান।

গত ৬ হতে ৭ ফেব্রুয়ারি ভারতের বিশাখাপত্তমে অনুষ্ঠিত সমুদ্র মহড়ায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনী জাহাজ ও ঊর্ধ্বতন নৌ কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। উক্ত সমুদ্র মহড়ায় বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘সমুদ্র জয়’ অংশগ্রহণ করে। মহড়ায় যোগদানের অংশ হিসেবে ভারতে নৌপ্রধান বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘সমুদ্র জয়’ এবং ভারতীয় নৌবাহিনী জাহাজ পরিদর্শন করেন। এছাড়া তিনি ভারতীয় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আর কে ধওয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে নৌবাহিনী প্রধান দুই দেশের নৌবাহিনীর মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য, উক্ত সফরে সস্ত্রীক নৌবাহিনী প্রধান গত ৪ ফেব্রুয়ারি দুইজন সফরসঙ্গীসহ ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |