1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড তালিকায় পাকিস্তানি নারী চিকিৎসক

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৬
  • ১২০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: শিক্ষাগত যোগ্যতার সনদপত্র প্রতারণা ও জালিয়াতির অভিযোগে পাকিস্তানের এক নারী চিকিৎসককে মোস্ট ওয়ান্টেড অপরাধী হিসেবে ঘোষণা করেছে ইন্টারপোল। পাকিস্তানি ওই চিকিৎসকের নাম সামান সায়েদা (৫০)। পূর্ব লণ্ডনের কুইনস হাসপাতালে ২০১০ সাল থেকে কাজ করে আসছিলেন তিনি।

পাকিস্তানের ফেডারেল ইনভেস্টেগেশন অ্যাজেন্সি ওই নারীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। ব্রিটেনে ওয়ার্ক পারমিট, পাসপোর্ট ও শিক্ষাগত যোগ্যতার ভূয়া কাগজপত্রের মাধ্যমে হাসপাতালে চিকিৎসক হিসেবে কাজ নেয়ার অভিযোগে তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়েছে।

এছাড়া ওই চিকিৎসকের ছবি ইন্টারপোলের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সেখানে মোস্ট ওয়ান্টেড অাসামির তালিকায়ও সায়েদার নাম অন্তর্ভূক্ত রয়েছে। তবে সায়েদা যে ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড আসামির তালিকায় রয়েছে সেবিষয়ে কোনো ধারণা নেই কুইনস হাসপাতাল কর্তৃপক্ষের।

ওই চিকিৎসকের একজন পরিচিত ব্যক্তি ব্রিটেনের প্রভাবশালী দৈনিক দ্য সান`কে বলেন, ওই নারী খুবই চতুর এবং ধূর্ত। তাকে বিশ্বাস করা যাবে না, সাধারণ জনগণকে রক্ষা করতে কর্তৃপক্ষকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে।

পাকিস্তানি এই নারী চিকিৎসককে বেশ কিছুদিন আগেই তালাক দিয়েছেন তার স্বামী। কেন ইন্টারপোল মোস্ট ওয়ান্টেড অপরাধীর তালিকায় তার নাম অন্তর্ভূক্ত করেছে সে বিষয়ে কিছুই জানেন না বলে মন্তব্য করেছেন সায়েদা। তবে এর পেছনে তার সাবেক স্বামীর হাত থাকতে পারে বলে ধারণা করছেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |