1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

মন্ত্রী আমলাদের সরকারি হাসপাতালে চিকিৎসা নেয়ার দাবি

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৬
  • ১৪৫ বার পড়া হয়েছে

ইশতিয়াক আহমেদ: দেশে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও ব্যয় কমাতে মন্ত্রী, রাজনীতিবিদ ও আমলাদেরকে সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা নেওয়ার দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), পল্লীমা গ্রীণ, বাংলাদেশ ক্যান্সার সোসাইটি আয়োজনে মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশের উল্লেখযোগ্য সংখ্যক রোগী প্রতিবছর ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুর, আমেরিকা, ইংল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশে উন্নত চিকিৎসা নিতে যান। এমনকি দেশের প্রধান নির্বাহীগণসহ মন্ত্রী, এমপি, সরকার ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং বিত্তবানরা স্বাস্থ্য পরীক্ষার জন্য হরহামেশাই দেশের বাইরে যান। যা দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি অনাস্থা বা অবহেলার বহিঃপ্রকাশ।

এছাড়া বিদেশে চিকিৎসা নেওয়ার কারণে প্রতিবছর প্রচুর অর্থ দেশের বাইরে চলে যায় উল্লেখ করে সাত দফা দাবি তুলে ধরেন তারা। দাবিগুলো হল-

১. প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের হাসপাতালে চিকিৎসা নেওয়ার ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রীর পথ অনুসরণ করে মন্ত্রী-এমপিসহ রাজনৈতিক ব্যক্তি, উচ্চ পর্যায়ের আমলা, বিত্তবান ও বিশিষ্ট ব্যবসায়ীরা দেশের সরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবা নেবেন।

২. রাজধানী ঢাকার বাইরে বিভাগীয় ও জেলা শহরে আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করা, স্থানীয় সকল সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালসহ অন্যান্য চিকিৎসা প্রতিষ্ঠানকে মানসম্পন্ন পর্যায়ে উন্নীত করতে হবে।

৩. জনসংখ্যা অনুপাতে ডাক্তার, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগসহ স্বাস্থ্য খাতের বিভিন্ন সমস্যা দূর করে জনগণকে সুলভ মূল্যে উন্নত চিকিৎসা প্রদান করতে হবে।

৪. ডাক্তার, নার্স, মেডিকেল টেকনোলজিস্টদের জন্য প্রয়োজনীয় সংখ্যক মেডিকেল কলেজ, নার্সিং ইনস্টিটিউট স্থাপন করতে হবে।

৫. চিকিৎসা সেবায় অত্যাধুনিক ব্যবস্থা সংবলিত স্পেশালাইজড হাসপাতাল স্থাপন করতে হবে।

৬. আর্থিকভাবে অস্বচ্ছল রোগীদের আর্তিকভাবে সুবিধা দিতে হবে এবং

৭. ডাক্তারদের কনসালট্যান্সি ফি কমানোর ব্যবস্থা নিতে হবে ও ঔষধের যথাযথ মান নিশ্চিত করতে হবে।

মানবন্ধনে পরিবেশ বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান আবু নাসের খান, নির্বাহী সাধারণ সম্পাদক প্রকৌশলী আ. ছোবান, পল্লীমা গ্রীণ এর সভাপতি হাফিজুর রহমান ময়না, বাংলাদেশ ক্যানসার সোসাইটির মহাসচিব আব্দুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |