1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

সূচক ও লেনদেনের সামান্য উত্থান

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৬
  • ১২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের দুই স্টক এক্সচেঞ্জে দিনভর সূচকের ওঠানামায় চলে লেনদেন। দিনশেষে সব ধরনের সূচকের পাশাপাশি সামান্য বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমণ। একই সঙ্গে বেড়েছে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের দর।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, বুধবার ডিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ৪৭১ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। যা গত কার্যদিবসের চেয়ে ১১ কোটি টাকা বেশি। গত কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল ৪৬০ কোটি টাকা।

দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রধান সূচক ডিএসইএক্স ১ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে চার হাজার ৫৮০ পয়েন্টে অবস্থান করছে এবং শরিয়া সূচক ডিএসইএস ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১২০ পয়েন্ট এবং ডিএস ৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৫৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইতে ৩২৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র ১৫০টির, কমেছে ১২৪টির আর অপরিবর্তিত আছে ৫২টি প্রতিষ্ঠানের শেয়ার।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএসসিএক্স দশমিক ১৬ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৬০৩ পয়েন্টে অবস্থান করছে। সিএসই ৫০ সূচক দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৬ পয়েন্টে, সিএসই ৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৭৫৫ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ২২ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ১৫৭ পয়েন্টে এবং সিএসআই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে ৯৮৫ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ২৫১ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৫টির, কমেছে ৯৭টির আর অপরিবর্তিত আছে ৩৯টি কোম্পানির শেয়ার। টাকার অংকে মোট লেনদেন হয়েছে ৩০ কোটি ৩৯ লাখ টাকা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |