1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

ওসমানীনগরে ভালোবাসায় সিক্ত চার ব্রিটিশ এমপি ও কাউন্সিলর

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৬
  • ১৪৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সিলেটের ওসমানীনগরে সংবর্ধিত হলেন ব্রিটিশ পার্লামেন্টের চার এমপিসহ কাউন্সিলরবৃন্দ। বুধবার ওসমানীনগরবাসীর উদ্যোগে বুরুঙ্গা ইকবাল আহমেদ স্কুল অ্যান্ড কলেজ মাঠে তাদের সংবর্ধনা দেয়া হয়। এসময় সিলেটবাসীর ভালোবাসায় সিক্ত হন তারা। অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এমপি বলেছেন, দেশের অর্থনৈতিক মুক্তি ও জঙ্গিবাদ দমনে বর্তমান সরকার সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছে। যারা মহান মুক্তিযোদ্ধের বিরোধিতা করেছিল তাদের বিচার বাংলার মাটিতে শেখ হাসিনার নেতৃত্বে হচ্ছে।

ব্রিটিশ পার্লামেন্টের চার এমপিসহ সংবর্ধিত অথিতি হলেন লেবার ফ্রেন্ডস অফ বাংলাদেশের চেয়ারম্যান হাওয়ার্ড ডবার, স্যার স্টিফেন স্টিমস এমপি, কেয়ার স্টমার এমপি, জন রিড এমপি, সৈয়দ আবুল বাশার, কাউন্সিলর নাসিম আলি, কাউন্সিলর আবদুল হাই, কাউন্সিলর মতিনুজ্জামান, রবার্ট ইভান্স, ক্রিস ওয়েভার্সসহ লেবার পার্টির প্রভাবশালী নেতৃবৃন্দ।

ওসমানীনগরের কৃতিসন্তান, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতিসংঘের সদ্যসাবেক স্থায়ী প্রতিনিধি ড. আব্দুল মোমেন, শাহানা পারভীন এমপি, রাহিমা আক্তর এমপি, ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জাকির হোসেন, ড. আহমদ আল কবির, সিলেটের ডিআইজি মিজানুর রহমান পিপি।

উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌর মেয়র ফজলুর রহমান, সেলিনা মোমেন, সাংবাদিক তাজুল মাহমুদ, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ, সাধারণ সম্পাদক খোন্দকার মহসিন কামরান, স্বাস্থ্য সম্পাদক আব্দুল মতিন, সাবেক চেয়ারম্যান মতছিন আলী, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ, সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী, মহানগর সভাপতি রুম্মান আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার, ওসমানীনগর উপজেলা যুবলীগের সভাপতি আনা মিয়া, সাধারণ সম্পাদক আলতাফুর রহমান সোহেল, লোকমান আহমদ, শাহিন আহমদ, সাজলু লস্কর প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |