1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

অনলাইন পত্রিকায় মূল্যসংবেদনশীল তথ্যপ্রকাশ বাধ্যতামূলক

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৬
  • ১১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: এখন থেকে কোম্পানির মূল্যসংবেদনশীল তথ্য অনলাইন পত্রিকায় বিজ্ঞাপন আকারে প্রকাশ করা বাধ্যতামূলক করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। এতোদিন পুঁজিবাজারে তালিকাভুক্ত কোনো কোম্পানির মূল্যসংবেদনশীল তথ্যবহুল প্রচারিত দুটি পত্রিকায় প্রকাশ করতে হতো।

এর মধ্যে বহুল প্রচারিত একটি জাতীয় বাংলা পত্রিকায় এবং অপরটি ইংরেজি পত্রিকায় বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা বাধ্যতামূলক ছিল। এ সংক্রান্ত একটি আদেশ গত ৭ ফেব্রুয়ারি জারি করেছে সরকার। আর এর গেজেট প্রকাশ করা হয়েছে সোমবার (১৫ ফেব্রুয়ারি)।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মূল্যসংবেদনশীল তথ্যপ্রকাশের নতুন নীতিমালায় বলা হয়েছে, কোনো কোম্পানি মূল্যসংবেদনশীল তথ্য সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ৩০ মিনিটের মধ্যে নিয়ন্ত্রক সংস্থাকে জানাতে হবে।

কোম্পানির চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা বা কোম্পানি সচিবের স্বাক্ষরে লিখিতভাবে সিদ্ধান্ত বিএসইসি ও স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষের কাছে পাঠাতে হবে। একই সঙ্গে দু’টি দৈনিক পত্রিকা ও একটি অনলাইন পত্রিকায় মূল্যসংবেদনশীল তথ্যটি প্রকাশ করতে হবে।

এ আদেশে আরও বলা হয়েছে, ‘স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত প্রতিটি সিকিউরিটি ইস্যুকারী উহার কোনো মূল্যসংবেদনশীল তথ্য সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ৩০ মিনিটের মধ্যে কিংবা তথ্যটি উহার গোচরে আসার তরিখেই তাৎক্ষণিকভাবে উহার চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা বা কোম্পানির সচিব এর স্বাক্ষরে লিখিতভাবে একই সাথে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জ (যদি উভয় এক্সচেঞ্জে তালিকাভুক্ত থাকে তবে একই সঙ্গে উভয় এক্সচেঞ্জ) এর নিকট ফ্যাক্স ও বিশেষ বার্তাবাহক মারফত, ক্ষেত্রবিশেষে কুরিয়ার সার্ভিসযোগে প্রেরণ করিবে। উক্ত তথ্য বহুল প্রচারিত দুইটি দৈনিক পত্রিকায় (একটি বাংলা এবং অপরটি ইংরেজি) ও একটি অনলাইন পত্রিকায় অবিলম্বে প্রকাশনা নিশ্চিত করতে হবে।’
স্টক  এক্সচেঞ্জ তথ্য প্রান্তি মাত্রই তথ্যটি নিউজ মনিটরের মাধ্যমে প্রচার করিবে।

এ আইন অমান্য করা করলে বাংলাদেশ সিকিউরটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ মোতাবেক শাস্তিযোগ্য অপরাধের সামিল হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |