1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম এর দায়িত্ব নিলেন মনিরুল ইসলাম

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৬
  • ১৩০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নবগঠিত “কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম” এর চীফ হিসেবে সদ্য অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে পদোন্নতি পাওয়া মনিরুল ইসলাম যোগদান করেছেন। ইতিপূর্বে ডিবিতে যুগ্ন কমিশনার হিসাবে তিনি অত্যন্ত সাহসিকতা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।

কাউন্টার টেরোরিজম বিভাগ, সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগ, ক্রাইমসিন ম্যানেজমেন্ট বিভাগ ও ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ মোট ৪টি বিভাগে বিভক্ত নতুন এই কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটে  ছয় শতাধিক জনবল কাজ করবে। এখানে ডিআইজি পদ ১টি, অতিরিক্ত ডিআইজি পদ ১টি, ডিসি পদ ৪টি, এডিসি পদ ১০ টি, এসি পদ ২০টি, ইন্সপেক্টর ৪০টি সহ অন্যান্য অফিসার ও ফোর্সের সমন্বয়ে ইউনিটটি কাজ করবে।

সন্ত্রাসবাদ, সন্ত্রাবাদে অর্থায়ন, সন্ত্রাসবাদে সহায়ক অপরাধগুলো প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করাই হচ্ছে এই ইউনিটের মূল উদ্দেশ্য । ইন্টেলিজেন্স কালেকশন, অপারেশন পরিচালনা, মামলা রুজু, মামলা তদন্ত এবং তদন্তত্তোর সন্ত্রাসীদের পর্যবেক্ষণে রাখার উপরও বিশেষ গুরুত্ব দেওয়া হবে এ ইউনিটের কার্যক্রমে।

দায়িত্ব গ্রহণের পরই অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মনিরুল ইসলাম এর নেতৃত্বে কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সদস্যরা এটিএম জালিয়াতির তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |