1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

জাঠ বিদ্রোহে ভারতের হরিয়ানায় কারফিউ

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৬
  • ১১৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: চাকরি এবং শিক্ষাক্ষেত্রে বাড়তি সুবিধা চেয়ে গত দুদিন ধরে ভারতের হরিয়ানায় সহিংস আন্দোলন চালিয়ে আসছেন জাঠ সম্প্রদায়ের আন্দোলনকারীরা। আন্দোলনে সহিংসতার মাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এই রাজ্যে কারফিউ জারি করতে হয়েছে প্রশাসনকে। আন্দোলন শুরুর পর থেকে এ পর্যন্ত তিনজন নিহত এবং প্রায় ৮০ জন আহত হয়েছেন।

জাঠরা বর্তমানে ‘উচ্চবর্ণের মর্যাদা’ পেয়ে থাকলেও আন্দোলনকারীদের দাবি চাকরির ক্ষেত্রে ‘নিম্নবর্ণে’র মানুষেরা যেসব সুবিধা পেয়ে থাকেন তাদেরও একই সুবিধা দিতে হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রেণে আনতে সেনাও মোতায়েন করা হয়েছে।

আন্দোলনকারীরা শুক্রবার রোহতক শহরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়েন, সড়ক অবরোধ করেন, গাড়ি পুড়িয়ে দেন ও এক মন্ত্রীর বাড়িতে আগুন দেয়ার চেষ্টা করেন। এসব চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয়ে মারাও যান।

এই সহিংসতা শনিবারও চলছে। আন্দোলনকারীরা আজ রাজ্যের একটি রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টারে অফিসে অগ্নিসংযোগ করেন। আলাপ-আলোচনা করেও এখনো পর্যন্ত এ সমস্যার কোনো সমাধান আসেনি।

চলমান আন্দোলনের নেতৃত্বে থাকা একটি জাঠ সংগঠনের সভাপতি ইয়াশপাল মালিক এএফপি নিউজ এজেন্সিকে বলেছেন, সরকার আমাদের দাবি-দাওয়া মেনে নিলে তবেই এ আন্দোলন থামবে। বৈষম্য নিরসনে ‘নিম্নবর্ণের মানুষদের’ কিছু বাড়তি সুবিধা দিয়ে থাকে ভারতীয় সরকার। কিন্তু জাঠ নেতাদের অভিযোগ এই কোটার কারণে সরকারি চাকরি এবং শিক্ষা ক্ষেত্রে ক্ষতিগ্রস্থ হচ্ছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |