1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

নীল-সাদার টানাটানির কবলে ঢাবি উপাচার্য

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৬
  • ১২৪ বার পড়া হয়েছে

শবনম শাহজাহান: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক (আবু আহসান মোহাম্মদ সামসুল আরেফিন সিদ্দিক) একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দুই গ্রুপের টানা-হেচড়ার কবলে পড়েন কেন্দ্রীয় শহীদ মিনারে। শনিবার রাতে শহীদ মিনার চত্বরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আগমনকে কেন্দ্র করে নীল দল এবং সাদা দলের শিক্ষকরা এ ঘটনা ঘটান। এতে উপাচার্য বড়ই ক্লন্ত হয়ে পড়েন। ক্লান্ত উপাচার্যকে ঘামতেও দেখা যায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত ১টা ১৫ মিনিটের দিকে সাদা দলের শিক্ষক নেতারা উপাচার্যকে অনুরোধ জানান বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে স্বাগত জানানোর জন্য। সাদা দলের (বিএনপিপন্থি) শিক্ষকদের কেউ কেউ উপাচার্যের হাত ধরে টেনে নিয়ে যেতে থাকেন শহীদ মিনারের সামনের রাস্তায়।

এরপরেই নীল দলের ( আওয়ামীপন্থি) শিক্ষকরা এগিয়ে এসে উপাচার্যের দু`হাত ধরে টেনে নিয়ে যেতে থাকেন শহীদ মিনারের মূল বেদীর দিকে। এসময় শিক্ষকদের টানাটানিতে উপাচার্যকে বিব্রত হতে দেখা যায়। যদিও পরবর্তীতে বিএনপি নেত্রীকে স্বাগত জানাতে দেখা যায় উপাচার্যকে। এর জন্য অবশ্য উপাচার্যকে ধন্যবাদও জ্ঞাপন করেন সাদা দলের শিক্ষকরা।

উল্লেখ্য,  রাত ১টা ২০ মিনিটের দিকে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বেগম খালেদা জিয়া। এর আগে মৎস্য ভবন ও দোয়েল চত্বর এলাকায় পুলিশের বাধার মুখে পড়ে খালেদার জিয়ার গাড়ি বহর। এসময় ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনাও ঘটে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |