1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

অস্তিত্ব টিকিয়ে রাখতে ইউপি নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৬
  • ১৩৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ইউপি নির্বাচনে বিএনপির অংশগ্রহণকে স্বাগত জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি এখন দলের অস্তিত্ব টিকিয়ে রাখতে দলীয় ভিত্তিতে অনুষ্ঠিত পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছে। কাজেই অতীত থেকে শিক্ষা নিয়ে ২০১৯ সালে শেখ হাসিনার অধীনে জাতীয় সংসদ নির্বাচনেও অংশ নেবে বিএনপি। সোমবার সন্ধ্যায় পাবনা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএনপি ও জামায়াতের জ্বালাও-পোড়াও রাজনীতি এদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। মানুষ শেখ হাসিনার শাসন আমলে পেয়েছে উন্নয়ন। গ্রাম-গঞ্জে এখন মানুষ শান্তিতে বাস করছে। ঘরে ঘরে পৌঁছে গেছে বিদ্যুৎ। দেশের প্রায় ২৬ হাজার কমিউনিটি হাসপাতাল চালু করা হয়েছে। আর স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোর গোড়ায় পৌঁছে গেছে। তাই মানুষ আর বিএনপির হত্যার রাজনীতি চায় না। স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, যেভাবে দেশ এগিয়ে চলছে তাতে আগামী ২০১৯ সালের নির্বাচনেও মানুষ নৌকাকে ভোট দিয়ে আবারো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাবেন।

পাবনা সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স, পাবনা জেলা পরিষদ প্রশাসক এম সাইদুল হক চুন্নু, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি রেজাউল রহিম লাল, পাবনা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ মোশারোফ হোসেন, আওয়ামী লীগ নেতা আবুল হামিদ মাস্টার, পাবনা জেলা যুবলীগ সাধারণ সম্পাদক প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |