1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

ফখরুলের ব্যাখ্যা মামলা কেন তালিকায় ছিল না : প্রধান বিচারপতি

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৬
  • ১২৯ বার পড়া হয়েছে

আদালত প্রতিবেদক:  বিচার বিভাগ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের ব্যাখ্যা সংক্রান্ত মামলাটি কেন মঙ্গলবার আপিল বিভাগের কার্যতালিকায় অন্তর্ভুক্ত হলো না তা তদন্তের নিদের্শ দিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা।

মঙ্গলবার আপিল বিভাগের রেজিস্ট্রার জেনারেলকে ডেকে নিয়ে তিনি এ তদন্তের নির্দেশ দেন বলে আদালত সূত্রে জানা গেছে।

ফখরুলের ব্যাখ্যা সংক্রান্ত হলফনামা আইনজীবীর মাধ্যমে স্বাক্ষর না করায় ২২ ফেব্রুয়ারি সোমবার তা গ্রহণ করেননি আপিল বিভাগ। প্রধান বিচারপতি সোমবার বলেছেন, ‘আইনজীবী নয় হলফনামায় তাকেই (ফখরুল) স্বাক্ষর করতে হবে। এ সময় ফখরুলের আইনজীবী সময় চাইলে আদালত তা মঞ্জুর করে মঙ্গলবার দিন ধার্য করেন। কিন্তু আপিল বিভাগের আজকের কার্য তালিকায় অন্তর্ভুক্ত ছিল না এই মামলাটি। তাই কেন মামলাটি কার্য-তালিকায় আসেনি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (বিষয়টি) তদন্ত করার নির্দেশ দেন।

গত ১৮ ফেব্রুয়ারি এ ব্যাখ্যা চান আপিল বিভাগ। ওইদিন মির্জা ফখরুলের জামিন বিষয়ক শুনানি চলাকালে তাকে বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। গত ৭ ফেব্রুয়ারি ফখরুল সিলেটে বিএনপির সম্মেলনে দেয়া তার এক বক্তৃতায় বলেন, ‘সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে।’ এ বক্তব্যের বিষয়ে তার ব্যাখ্যা চাওয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |