1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৬
  • ১০৩ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক: বাংলাদেশের উন্নয়নশীল খাতগুলোতে তরুণ নির্মাতাদের নিয়ে ৩ দিনের কর্মশালার মাধ্যমে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছে এসএনভি ও ইনলিভেন। কর্মশালা শেষে প্রথমস্থান অধিকারিকে ৫০ হাজার টাকা প্রাইজমানিসহ ৩টি শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচিত্রকে পুরষ্কার প্রদান করা হয়েছে। ২৪ ফেব্রুয়ারি জতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এনলিভেন সিনেমা ক্লাব আয়োজিত ইয়ং ফিল্মমেকার ইন ড্লেপমেন্ট সেক্টরের সমাপনী উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে তরুণ নির্মাতারা ছাড়াও বক্তব্য রাখেন আইইউবির ফেকাল্টি ও এসএনভি বাংলাদেশের অ্যডভোকেসি এন্ড কমিউনিকেশন অ্যাডভাইজার জেরিন জেবা খান ও এনলিভেনের প্রতিষ্ঠাতা আদনান কবির।

তরুণ নির্মাতারাই দেশীয় চলচিত্রে অমূল পরিবর্তন আনবে। তবে তাদেরকে যথাযতভাবে প্রশিক্ষণ ও সুযোগ সৃষ্টি করে দিতে হবে উল্লেখ করে সংবাদ সম্মেলনে জেরিন জেবা খান বলেন, যুবকরাই দেশের ও সমাজের পরিবর্তন আনতে পারে। তবে তাদেরকে সুযোগ দিতে হবে। ইনলিভেনের সাথে যুবকদের উন্নয়নশীলর খাত নিয়ে চলচিত্রের মাধ্যমে দেশের জাগরণ সম্ভব। তবে উন্নয়নশীল খাতে সচেতনাবৃদ্ধি ও উন্নতমানের চলচিত্র নির্মানের জন্য শুধু মাত্র এনজিও বা বেসরকারী প্রতিষ্ঠান নয়, সরকারকেও এগিয়ে আসতে হবে।

এনলিভেনের প্রতিষ্ঠাতা আদনন কবির বলেন, অনেক প্রতিবন্ধকতার মধ্যেও এ কর্মশালা শেষ হয়েছে। তবে আগামি বছরগুলোতে এর পরিসর বড় করার মাধমে আরো নির্ভুলভাবে কাজ করা হবে। উল্লেখ, নেদারল্যন্ড ভিত্তিক এনজিও প্রতিষ্ঠান এসএনভি দীর্ঘ ৫০ বছর ধরে ৩৮টি দেশে কাজ করছে। বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে বিগত ৬ বছর ধরে কাজ করছে প্রতিষ্ঠানটি। তবে তরুণদের নিয়ে চলচিত্র বিষয়ক কর্মশালা ও নির্মান এই প্রথম।

এ কর্মশালায় অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ব্রাক বিশ্ববিদ্যালয়, ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়, সরকারী শহীদ সোহরাওয়ার্দী কলেজ, পাঠশালা, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব লিভারেল আর্টস বাংলাদেশসহ মোট ১৪টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |