1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

সূচকের পতন গড়ালো পঞ্চম দিনে

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২ মার্চ, ২০১৬
  • ১৩৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের দুই স্টক এক্সচেঞ্জে দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন সব ধরনের সূচকের পাশাপাশি কমেছে টাকার অংকে সঙ্গে লেনদেন পতন হয়েছে। একই সঙ্গে কমেছে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দর। এনিয়ে পঞ্চম দিনে গড়ালো সূচকের পতন।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ২৭ পয়েন্ট কমে ৪ হাজার ৪৮৪ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস সূচক ১০ পয়েন্ট কমে ১ হাজার ৮৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট কমে ১ হাজার ৭১৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

দিন শেষে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৪০ কোটি টাকা। যা আগের দিনের দিনের চেয়ে ২২ কোটি টাকা কম। সোমবার ডিএসইতে মোট লেনদেন হয়েছিল ৪৬২ কোটি টাকা।

মঙ্গলবার ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩২৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এরমধ্যে দর বেড়েছে ১০৮টির, কমেছে ১৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭ টি প্রতিষ্ঠানের শেয়ার দর।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএসইএক্স আগের দিনের চেয়ে ৪৬ পয়েন্ট কমে ৮ হাজার ৪১২ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই৫০ সূচক ৬ পয়েন্ট কমে ১ হাজার ৭ পয়েন্টে, সিএসই৩০ সূচক ১৩ পয়েন্ট কমে ১২ হাজার ৫৫৪ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৭৭ পয়েন্ট কমে ১৩ হাজার ৮৪২ পয়েন্টে এবং সিএসআই শরিয়াহ সূচক ৬ পয়েন্ট কমে ৯৬১ পয়েন্টে দাঁড়িয়েছে।

মঙ্গলবার সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৩ টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট। এরমধ্যে দর বেড়েছে ৭৪টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি প্রতিষ্ঠানের শেয়ার দর। এদিন সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৮ কোটি টাকা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |